তানজিন তিশার বিরুদ্ধে মামলায় সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে দায়ের করা মামলায় পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদীর নারাজী মঞ্জুর করেছেন আদালত। খবর বাংলানিউজের।

গতকাল রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। এদিন আদালতে বাদীর আবদনের প্রেক্ষিতে বিচারক নারাজীর বিষয়ে শুনে এবং সকল সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে অধিকতর তদন্তের নির্দেশ দেন।

একইসঙ্গে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজীর দরখাস্ত দেন। বিচারক নারাজীর বিষয় বস্তু শুনে ও সাক্ষীদের পরীক্ষা করে বিচারক নারাজী মঞ্জুর করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় দিনে মাঠে এলো আট শতাধিক ক্ষুদে ফুটবলার
পরবর্তী নিবন্ধচাটগাঁইয়্যা নওজোয়ানের আইয়ুব বাচ্চুকে স্মরণ