প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর উদ্দেশ্যে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন। এরই প্রেক্ষিতে গতকাল শনিবার বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক সংলগ্ন মাইজপাড়ায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. আবদুল্লাহ আল–মামুন বক্তব্য দেন। তিনি পরিস্কার–পরিচ্ছন্নতা ও মশা নিধক অভিযান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ঘাঁটিস্থ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে এলাকায় বসবাসরত সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, পানি জমে থাকার সম্ভাব্য স্থানসমূহ পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মত মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং ব্যক্তিগত ও সামষ্টিক সচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












