নগরীর ডিসি হিলে একটি বড় গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল বিকালে মোমিন রোডের হেমসেন লেইনের মুখের বিপরীত অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সেই সাথে কোন সম্পদেরও ক্ষতি হয়নি।
জেলা প্রশাসকের স্টাফ অফিসার মো. আসিফ জাহান সিকদার দৈনিক আজাদীকে বলেন, ভেঙে পড়া গাছটি সরানোর জন্য ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্টরা কাজ করছে। ক্রেনের মাধ্যমে গাছটি সরিয়ে নেওয়া হচ্ছে। এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।












