নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ও চমেক শিশু স্বাস্থ্য বিভাগের প্রাক্তন অধ্যাপক, বর্তমান মেরীন সিটি মেডিকেল হাসপাতাল শিশু স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডাঃ বাসনা মুহুরীর মাতা বেনু রানী মুহুরী (৯১) গতকাল ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৭.৪০টায় পরলোকগমন করেছেন।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা, ২ পুত্র সন্তান রেখে যান। ওইদিন তার নিজ গ্রাম রাউজান বিনাজুরিস্থ পারিবারিক শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
ডাঃ বাসনা মুহুরীর মাতার মৃত্যুতে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম রিংকু, সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুক হক, প্রবর্তক সংঘের বর্তমান সম্পাদক লায়ন ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস, প্রাক্তন সম্পদক তিন কড়ি চক্রবর্তী, প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন ডাঃ সুকান্ত ভট্টচায্য, মহানগর লায়ন্স ক্লাব প্রেসিডেন্ট লায়ন পার্থ ভট্টচায্য, ঢাকাস্থ সোয়াক প্রেসিডিন্ট সুবর্ণা চাকমা, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রকৌঃ ঝুলন কুমার দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী, শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রম শিশুনিকেতন অনাথালয়, ইনোসেন্ট কো-অপারেটিভ সোসাইটির সকল সদস্য ও অন্যান্য প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।












