ডা. মিজানুর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদ ডা. মিজান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল চমেকের নিউ কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে ডা. ইকবাল মাহমুদ ও ডা. মো: মুবিনুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. এ কে এম ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. জসিম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোহাম্মদ তসলিম উদ্দিন, পার্কভিও হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস–প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আনিসুল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ ডা. মিজান স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি ডা. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে শহীদ ডা. মিজানুর রহমানের স্মৃতিচারণ করেন তাঁর সহপাঠী প্রফেসর ডা. তাজিন সুলতানা, প্রফেসর ডা. ওমর ফারুক এবং ডা. মো. জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডা. এস এম কামরুল হক, ডা. মোহাম্মদ আবু নাসের, ডা. মোহাম্মদুল হক মিসবাহ, ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. ইফতেখারুল ইসলাম লিটন এবং ডা. সাইফুল আজম সাজ্জাদ। বক্তারা শহীদ ডা. মিজানুর রহমানের স্মৃতি, আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ ডা. মিজানুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








