বিশিষ্ট শিক্ষানুরাগী ও ওষুধ ব্যবসায়ী কানুনগোপাড়ার নিবাসী ডা. বিশ্বজিৎ শীল গত ১২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর আড়াইটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর ম্যাঙ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ঐদিন রাতে তার পারিবারিক শশ্মানে তাকে দাহ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











