ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে গতকাল সোমবার বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় ৮টি কলেজের মোট ৬৫ জন মহিলা ও পুরুষ ক্যাডেটদের নিয়ে সপ্তাহব্যাপী প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ১২ এপ্রিল শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. লোকমান হায়দার, চট্টগ্রাম নার্সিং কলেজের প্রশিক্ষক দীপ্তি চন্দ্রিমা সেন, পিইউও মো. আমিরুল হোসেন, পিইউও মো. সাইফুল ইসলাম, পিইউও জিনাত আরা বেগম, পিইউও মোহাম্মদ আরিফুল হাসান প্রমুখ। প্রশিক্ষণ চলাকালীন পরিদর্শনে আসেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার
লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান। তিনি প্রশিক্ষণপ্রার্থী ক্যাডেটদের সাথে মতবিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।














