আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় একটি পৌরসভাসহ সাতকানিয়া–লোহাগাড়ার ২১ ইউনিয়নের দুস্থ–দরিদ্র পরিবারের জন্য নিজস্ব হতবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির ২য় ধাপ শুরু করলেন চট্টগ্রাম–১৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। গতকাল বুধবার সকাল দশটায় এ কার্যক্রমের সূচনা করেন তিনি। প্রথম ধাপে লোহাগাড়া উপজেলা সদরে ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। ২য় ধাপে সাতকানিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিতরণ করা হবে। এভাবে পর্যায়ক্রমে এসব ইফতার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হবে।
উল্লেখ্য, প্রতিবছর মাহে রমজানে ড. আবু রেজা নদভী প্রতিষ্ঠিত আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সাতকানিয়া–লোহাগাড়ার আর্ত–পীড়িত, আলেম–ওলামা, ইমাম–মোয়াজ্জিন ও মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ২য় ধাপে ইফতার কার্যক্রম বিতরণ কার্যক্রমের সূচনাকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছ উদ্দিন জাকের, কোতোয়ালী থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কে এম পারভেজ উদ্দীন, সাতকানিয়া পৌরসভা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সহসভাপতি ইমরান ফরহাদ, লোহাগাড়া যুবলীগ নেতা জিহানুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা আমানুল হক, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবু, মিনহাজ, রায়হান রবি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











