নগরীর বন্দর এলাকায় ট্রেনের ইঞ্জিনের সাথে আবারও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল সন্ধ্যা ৬টার দিকে বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে পদ্মা মেঘনা যমুনা ওয়েলের থেকে তেল আনতে যাচ্ছিল ট্রেনের একটি ইঞ্জিন। এ সময় দ্রুতগামী চালবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের ইঞ্জিনটিকে ধাক্কা দিয়ে উল্টে যায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ৮ জুন বন্দর এলাকায় তেলবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন লাভলু নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এছাড়া গত ৬ এপ্রিল তেলবাহী ওয়াগনের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে এবং ১৫ ফেব্রুয়ারি সিজিপিওয়াই প্রবেশের পথে ট্রেন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়।











