টেকনাফে ১ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

টেকনাফ সীমান্তে বিজিবি সদস্যরা দুটি পৃথক অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে টেকনাফের জীম্বংখালী ও সকালে হ্যাচারখাল নামক এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর জীম্বংখালী বিওপির একটি চোরাচালান বিরোধী আভিযানিকদল জীম্বংখালী সীমান্তে ইসহাকের ঘের নামক স্থানে বেড়িবাঁধের পার্শ্বে জঙ্গলে রাত সাড়ে ৮টার সময় বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে কাঞ্জরপাড়া এলাকার দিকে আসতে দেখে। তাদের দেখে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা প্লাস্টিকের বস্তাটি ফেলে রাতের অন্ধকারের সুযোগে পার্শ্ববর্তী গ্রামের দিকে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি টহলদল প্লাস্টিকের বস্তাটি উদ্ধার করে তার ভেতর থেকে এক লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। অপরদিকে, বৃহস্পতিবার সকালে বিজিবির টেকনাফ বিওপি’র টহলদল হ্যাচারখাল নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়েছে।

উক্ত অভিযানে মাদক পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব না হলেও তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী সেতুর টোল প্লাজা থেকে ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধকাট্টলী সিটি করপোরেশন উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে পুরস্কার বিতরণ