টেকনাফে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

যৌথ অভিযান

| মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ at ৪:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করে। এতে জানানো হয়, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লেদা টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা গোলা, ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। খবর বাসসের।

স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত মাদক সম্রাট রড–সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও এর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅফিসে বসেই মাঠ কর্মীদের মনিটরিং
পরবর্তী নিবন্ধগণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় রাজনৈতিক কর্মী ও সাংবাদিকদের সুসম্পর্ক প্রয়োজন