কর্ণফুলী টানেলে দ্রুতগতির প্রাইভেট কার দুর্ঘটনায় টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কিছুক্ষণের জন্য টানেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টানেল কর্তৃপক্ষ গাড়িটি উদ্ধার করে এবং কোনো হতাহতের ঘটনা নেই বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী টানেলের টোল ইনচার্জ লে. কর্নেল মুহাম্মদ ফারুক বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গামুখী একটি দ্রুতগতি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের শোভাবর্ধণ বোর্ডে ধাক্কা দিলে এতে বিদ্যুৎ সরবরাহ লাইনে কিছুটা সমস্যা দেখা দেয়। কিছুক্ষণের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ রেখে তা মেরামত করা হয়। এ সময় আমরা তাৎক্ষণিকভাবে গাড়িটি উদ্ধার করি। এতে প্রায় ১৫ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়।










