সরাইপাড়া ওয়ার্ড ঝর্ণাপাড়া নবী চৌধুরী রোড মহল্লা উন্নয়ন কমিটির মতবিনিময় সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র শবে বরাতে আতশবাজি বন্ধে জনসচেতনতা সৃষ্টি করা বিষয়ে আলোচনা করা হয়। আসন্ন রমজান মাসে অসহায় মিসকিন গরিবদের তালিকা করে ইফতার সামগ্রী বিতরণ করা, এলাকায় নালাগুলো পরিষ্কার করাসহ পূর্ববর্তী মিটিংয়ের সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন করা হয়। প্রত্যেক বৃহস্পতিবার রাত বারোটায় চলাচলের রাস্তাটি ঝাড়ু দেয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মো. মজিবুল হক, সিনিয়র সদস্য মো. মহিউদ্দিন, সংগঠনের সভাপতি মিয়া ফেরদৌস, সহ–সভাপতি মো. হাবিবুল্লাহ, আব্দুর শুক্কুর, দৌলত খান, সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ, মো. ইকরামুল হক রাব্বি, মারুফ বিন মোস্তফা, নাহিদুল মাহবুব স্বদেশ, আলী রেজা রাজু, এমদাদুল ইসলাম রাজু, মো. আরিফ আহমেদ বাবলু, মো. ইউসুফ মাস্টার, নেছার আহমেদ রানা, মো. সেলিম উল্লাহ, মো. ফারুক হোসেন আজাদ, মো. রেজাউল করিম খোকন, মো.ইউসুফ খান বাদল, মো.সাজ্জাদ হোসেন সায়েম, মো. বখতিয়ার, মো. সোহেল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. দৌলত খান। সভাপতিত্ব করেন মো.মিয়া ফেরদৌস সওদাগর । মোনাজাত পরিচালনা করেন মোঃ ইউসুফ মাস্টার।









