বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ এ চট্টগ্রাম জেলা দল অংশগ্রহণ করবে। দল গঠনের জন্য ইতোমধ্যে অনূর্ধ্ব–১৮ বছর বয়সী খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। উক্ত তালিকাভুক্ত সকল খেলোয়াড়কে আগামী ১২ ডিসেম্বর,শুক্রবার সকাল ৮টার মধ্যে খেলার সরঞ্জাম নিয়ে সাদা পোষাকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা কোচ শেখ মাহাবুব উল করিম (মিঠু) এর নিকট রিপোর্ট করার জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












