জেলা ক্রীড়া অফিসের এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

| শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাসব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ গতকাল বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। দুপুরে চট্টগ্রাম আগ্রাবাদ সরকারি কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম গণপুর্ত বিভাগ ু ৪ মো. মেহেদী হাসান। জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারীর সভাপতিত্বে ও এ্যাথলেটিক্স প্রশিক্ষক সাইফুল্লাহ মুনিরের সঞ্চালনায় সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম গিয়াসউদ্দিন বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টারলিট গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নুর নবী খন্দকার আকাশ এবং প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বক্তব্য শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন। উল্লেখ্য গত ১ মার্চ শুরু হওয়া মাসব্যাপী এই এ্যাথলেটিক্স প্রশিক্ষণে ১০ জন ছাত্রীসহ মোট ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সাইফুল্লাহ মুনির ও ইয়াসিন আরাফাত।

পূর্ববর্তী নিবন্ধফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স, এক ধাপ অবনতি বাংলাদেশের
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি স্কুলে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী