জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার সংসদে সংখ্যাধিক্যের ক্ষমতা অপব্যবহার করে জনগণের পবিত্র রায়কে আজ চরমভাবে অবজ্ঞা করছে। সরকারের এহেন একগুঁয়েমি ও জনবিমুখ অবস্থান আধিপত্যবাদের ইশারায় নব্য ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা। ১১ দলীয় ঐক্য সাধারণ জনগণকে সাথে নিয়ে হ্যাঁ ভোটের ম্যান্ডেটকে বাস্তবায়ন করেই ছাড়বে। সংবিধান সংস্কার পরিষদ এর মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা নিশ্চিত করুন।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় ঐক্যের উদ্যােগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে আরও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন প্রমুখ। নেতৃবৃন্দ আগামী ১১ এপ্রিল ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।














