জীবনের মূল্য

তোষাদ রায়হান | শুক্রবার , ৩ এপ্রিল, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

একটি জীবনের মূল্য কত বলো

কত শূন্যের পরে তার নাম?

কখনো সে হাজারে থামে,

কখনো ছুঁয়ে ফেলে কোটির দাম।

সময় যেন নিঃশব্দ জাদুকর,

হাতে তার অদৃশ্য ছোঁয়া,

আজ যে মানুষ মূল্যহীন,

কাল সে হয় সবার চাওয়াপাওয়া।

কখনো জীবন ধুলোর মতো

পড়ে থাকে অবহেলায় ঢেকে,

কখনো আবার নক্ষত্র হয়ে

জ্বলে ওঠে রাতের বুকে।

একই প্রাণ, একই স্পন্দন,

তবু দামে এত পার্থক্য কেন?

সময়ের পাল্লায় ওজন হয়

কেউ হয় শূন্য, কেউ অমূল্য রত্ন যেন।

শেষে দেখি, সব হিসাব মুছে যায়,

শূন্যে মিশে সংখ্যার অহংকার,

একটি জীবন নিঃশ্বাসের সমান,

তবু তার মাঝেই লুকিয়ে অসীম বিস্তার।

পূর্ববর্তী নিবন্ধঅসচ্ছল মেধাবীরা হারিয়ে যায় অন্তরালে
পরবর্তী নিবন্ধদল নয়, দেশ আগে : ইতিহাস হোক নিরপেক্ষ