জীবন তরী দুলাল বড়ুয়া | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ সংকীর্ণতাকে উড়িয়ে দিয়ে; আকাশের বিশালতাকে ধারণ করে, উপরে ওঠো। উপরে ওঠো, নীচের সিড়িঁগুলো অক্ষত রেখে, দাম্ভিকতাকে জানাও বিদায়; অতঃপর উপরে ওঠো। নইলে খুঁজে পাবে না, নিজের অস্তিত্ত্বকে; সুকর্মকে পুঁজি করে, খ্যাতি অর্জনে বাধা নেই; কোনো বাধা নেই।