জালালাবাদে ৬ বছরের শিশুকে ধর্ষণ, যুবককে ধরে পুলিশে দিল জনতা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত মো. সবুজ (৩৮) নামে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক সবুজের গ্রামের বাড়ি ঝালকাঠি জেলায়। গতকাল দুপুরে দিকে জালালাবাদের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশসূত্রে জানা গেছে, ৬ বছর বয়সী শিশু চম্বুক নিয়ে খেলছিল। খেলার একপর্যায়ে চম্বুকটি রিকশাচালক মো. সবুজের ঘরে গিয়ে পড়ে। সেটি আনতে গিয়ে তার হাতে ধর্ষণের শিকার হয় ওই শিশু।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হচ্ছে জানিয়ে খুলশী থানার ওসি কামরুজ্জামান আজাদীকে বলেন, মো. সবুজ রিকশাচালকের পাশাপাশি এলাকায় দারোয়ানের কাজও করছিলেন। এলাকার লোকজনই তাকে আটক করে আমাদের হাতে সোপর্দ করে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধদাম্মাম রুটে বিমান ফ্লাইট চালু, ২৫ অক্টোবর থেকে রিয়াদে
পরবর্তী নিবন্ধপাহাড়িকা এক্সপ্রেস ট্রেন ছাড়তে তিন ঘণ্টা দেরি, চট্টগ্রাম স্টেশনে বিক্ষোভ