খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রাকিব (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বর্ণাল ইউনিয়নের লৈথলাপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই এলাকার আব্দুর রহিমের ছেলে। সে থৈলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির পাশের একটি জামগাছের নিচে স্কুলব্যাগ রেখে গাছে ওঠে রাকিব।











