জাতীয় সংসদে একাধিক বিল পাস

| মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদ গতকাল গণপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল, ২০২৬ এবং ভোটার তালিকা (সংশোধন) বিল, ২০২৬ সহ বেশ কয়েকটি বিল পাস করেছে। খবর বাসসের। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলগুলো উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলগুলো ভোটে দেন, পরে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো গ্রহণ করার বিষয়ে সর্বদলীয় সংসদীয় বিশেষ কমিটিতে ঐকমত্য হওয়ায় বিলগুলো কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংসদে পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) বিল, ২০২৬; নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, ২০২৬; নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০২৬; জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তী বিশেষ বিধান) রহিতকরণ বিল, ২০২৬; এবং বাংলাদেশ আইন কর্মকর্তা (সংশোধন) বিল, ২০২৬।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ি অবরোধ
পরবর্তী নিবন্ধঋণের সুদ আবারও এক অঙ্কে আনার দাবি ব্যবসায়ীদের