চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে গত ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
ড.রুবেল সেন গুপ্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং–এর ডিন ড. আসিফ ইকবাল, অ্যাকাউন্টিং বিভাগের প্রধান ড. ইমন কল্যান চৌধুরী, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস–এর সহযোগী অধ্যাপক ড.কাজী সাইফুল আসপিয়া, স্কুল অব ল–এর প্রভাষক ইফতিসাম ইসলাম এবং রেজিস্ট্রার আনজুমান বানু লিমা প্রমুখ।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে একটি আলোকচিত্র প্রদর্শনী এবং ক্রিয়েটিভ রাইটার্স ক্লাবের উদ্যোগে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।আলোকচিত্র প্রদর্শনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন শীমা বিনতে উসমান, সাজিয়া আফরিন ইশা ও ওবায়দুল গনি।
রচনা প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেন তাহমিনা আনওয়ার, উম্মে আফিফা এবং ফায়জান।
সমাপনী বক্তব্য রাখেন বিজনেস স্কুলের অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ। বক্তারা বৈষম্যমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনের মাধ্যমে জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি একটি অসামপ্রদায়িক, প্রগতিশীল দেশ গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।













