জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

| সোমবার , ৫ আগস্ট, ২০২৪ at ৫:১৭ পূর্বাহ্ণ

১৪৪৬ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা আজ সোমবার সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রী মো. ফরিদুল হক খান। গতকাল ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাঙ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২–২২৩৩৮১৭২৫, ০২–৪১০৫০৯১২, ০২–৪১০৫০৯১৬, ০২–৪১০৫০৯১৭। ফ্যাঙ নম্বর : ০২–২২৩৩৮৩৩৯৭, ০২–৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রার্থনা করি, সম্বিত ফিরুক : ফখরুল