চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড়ধস ও বন্যাজনিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখা। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা এবং সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর এই উদ্বেগ জানান। তারা দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং চট্টগ্রামের জলাজট ও পাহাড়ধস সমস্যা সমাধানে সমন্বিত, কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












