জল যাযাবর

শাহীন মাহমুদ | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

আমি এক জল যাযাবর

টালি ইটে শ্যাওলা জমা

তেরজুরিতে পড়ে আছে

হাত, কলম আর রক্তাক্ত শরীর।

রাষ্ট্রনীতির সিস্টেমে

আমি মুমূর্ষু এক জল যাযাবর

শাসক না রাষ্ট্র? রাষ্ট্রপতি নাকি পতি

ঐসবে আমার কোন কিছু যায় আসে না

ধীরে ধীরে অন্ধ হওয়া এই আমি

ভূমিহীন উদ্বাস্তু এক

জল যাযাবর।

পূর্ববর্তী নিবন্ধমাছি
পরবর্তী নিবন্ধদোঁহা