জনগণের মাঝে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে হবে

হাটহাজারী উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে জাফর সাদেক

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা আমির অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির জাফর সাদেক।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, এজাহারুল ইসলাম, এমদাদ উল্লাহ। রাউজান উপজেলা জামায়াতের আমির শাহজাহান মঞ্জু, হাটহাজারী উপজেলা নায়েবে আমির অধ্যাপক সোয়াইব চৌধুরী, সেক্রেটারি সাইফুদ্দীন চৌধুরী, রাউজান উপজেলা সেক্রেটারি রিদুয়ান শাহ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাফর সাদেক বলেন, জামায়াতে ইসলামীর রুকনদেরকে আদর্শ ও নৈতিকতার ওপর অবিচল থাকতে হবে। নিজেদের ব্যক্তিগত জীবন, আচার–আচরণ ও কর্মের মাধ্যমে সংগঠনের অন্যান্য জনশক্তির সামনে আদর্শের মডেল হিসেবে নিজেদের উপস্থাপন করতে হবে। একজন রুকনের দায়িত্ব শুধু সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের প্রতিফলন ঘটানোও তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব। সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রের গভীরে ডাকবাক্স, বছরে আসে দেড় হাজার চিঠি