জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করা ধর্মের বিধান নয়

হালিশহরে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে সাইফুদ্দীন মাইজভাণ্ডারী

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

ধর্ম মানুষকে সুশৃঙ্খলিত করে। উগ্রতা, হঠকারিতা, জঙ্গি কর্মকাণ্ড জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করা ধর্মের বিধান নয়। শান্তি, সাম্য, ন্যায়ইনসাফ প্রতিষ্ঠা করাই ইসলাম তথা প্রিয়নবীর (.) মূল আদর্শ। গত বুধবার চট্টগ্রাম বন্দর থানার দক্ষিণ মধ্য হালিশহর বেদু সওঃ ময়দানে বাগে রহমানিয়া আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও লিবারেল ইসলামিক জোট চেয়ারম্যান শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।

প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সভাপতি শাহজাদা সৈয়দ মাশুকএ মইনুদ্দীন মাইজভাণ্ডারী। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বোয়ালখালী গোমদণ্ডী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা আহমদুল হক মাইজভাণ্ডারী। বিশেষ বক্তা ছিলেন, বহদ্দারহাট খাজা রোড জিলানী শাহী জামে মসজিদের খতিব মওলানা আব্দুল্লাহ আল মামুন কাদেরী, হাফেজ ক্বারী খাজা বাহাউদ্দীন মাইজভাণ্ডারী, শায়ের মাওলানা মনছুর আলী মাইজভাণ্ডারী, হাফেজ মাওলানা কেরামত আলী মাইজভাণ্ডারীসহ আরো অনেকেই। লায়ন মুহাম্মদ শাহজাহান শরীফের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ নিজাম উদ্দীন, হাজি মোহাম্মদ আবু নাছের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির দর্শন বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স সোমবার
পরবর্তী নিবন্ধমনজুর আলমের অর্থায়নে এতিমখানা ও হেফজখানা উদ্বোধন