জঙ্গল সলিমপুরে গুঁড়িয়ে দেয়া হল সন্ত্রাসীদের আস্তানা

জেলা পুলিশ ও র‌্যাবের অভিযান

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

অপরাধ দমনে সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে জেলা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার। গতকাল বুধবার অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও র‌্যাব এ অভিযান চালায়।

জেলা পুলিশ সূত্র জানায়, এদিন বিকাল ৪টা থেকে একটানা সন্ধ্যা ৭টা পর্যন্ত জঙ্গল সলিমপুরের আলীনগর ও ছিন্নমূলসহ বিভিন্ন স্থানে জেলা পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সন্ত্রাসী ও অপরাধীদের সম্ভাব্য আস্তানা, সন্দেহজনক স্থান ও অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালিয়ে কিছু আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার বলেন, জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাস ও অপরাধ নির্মুল করতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম মহোদয়ের নির্দেশনায় একটানা এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন রাখতে আমরা এ অভিযান চালাই। সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। সন্ত্রাসীদের বিষয়ে যেকোন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম দিনেই ১৩০০ কোটি টাকা ফেরত চাইলেন গ্রাহকরা
পরবর্তী নিবন্ধছিনতাই-চাঁদাবাজি নিয়ে সংসদে ক্ষোভ, বিশেষ অভিযানের দাবি