ছাদবাগানে পানি দিতে গিয়ে নিচে পড়ে তরুণীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ মে, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

নগরীর চাঁন্দগাও থানাধীন নিউ চান্দগাঁও আবাসিক এলাকায় ছাদবাগানের গাছে পানি দিতে গিয়ে ছয়তলা থেকে পড়ে ফাতেমা আক্তার (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার বিকাল সাড়ে পাঁচটার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন নিউ চান্দগাঁও আবাসিকের হারবারেস নীড়ের বাসিন্দা মৃত হাজী আবুল খায়েরের মেয়ে।
নিহতের ভাই মো. হাসান জানান, আমার বোন ছাদের গাছে পানি দেয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। আমরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, ষষ্ঠ তলার ছাদে গাছে পানি দেওয়ার সময় নিচে মাঠে পড়ে গেলে আহত হয় ফাতেমা। হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পূর্ববর্তী নিবন্ধডিএসইতে বড় পতন
পরবর্তী নিবন্ধঅধ্যাপক মুস্তফা কামরুল আখতার শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান