সাতকানিয়া ছদাহা হরি মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের নন্দোৎসব গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সুকুমার বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাগীশিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা। তিনি বলেন, দেশের সংবিধানে সকল ধর্ম ও মতের সমান গুরুত্ব রয়েছে। বাগীশিক সমাজের সর্বস্তরে গীতার অসামপ্রদায়িক ও মানবিক আদর্শ প্রচার করে যাচ্ছে। বিশেষ অতিথি ছিলেন দীলিপ কান্তি বৈদ্য, ব্যাংকার মধুসূদন নাথ, অধ্যাপক অলক দাশ, ভুটান দাশ ও এড. রুপন কান্তি দাশ। সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন শ্রুতি দাশ, রুদ্রাক্ষী দাশ, সংযুক্তা দাশ, স্বস্তিকা সেন ও পায়েল বৈদ্য এবং সংগীত পরিবেশন করেন অর্ণব চক্রবর্তী, দিপ্তী দাশ ও মান্না দাশ। উৎসবে লীলাকীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস ও তাঁর দল। প্রেস বিজ্ঞপ্তি।












