গাউছুল আজম বাবা ভান্ডারীর নাতি শাহসূফি হযরত সৈয়দ ছদরুল উলা মাইজভাণ্ডারী (ক.) প্রকাশ চেয়ারম্যান বাবাজানের চেহলাম গত বৃহস্পতিবার বাদে মাগরিব থেকে বাবাজানের রওজা মোবারক সংলগ্ন নতুন বাড়ি ও দরবার কনভেনশন হলে উদযাপিত হয়। দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারীর আওলাদে পাক ও খলিফা দরবারের আওলাদে পাক, আশেকগণসহ প্রায় ১৫,০০০ মানুষের উন্মুক্ত তবারুকের আয়োজন করা হয় চেয়ারম্যান বাবাজানের তিন শাহজাদী ও আঞ্জুমানে গাউছিয়া রহমানিয়া ছদরুল উলা মাইজভাণ্ডারী খেদমত পরিষদের পক্ষ থেকে। চেহলাম শরীফে উপস্থিত ছিলেন গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি হজরত সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী (ম.), শাহসুফি হজরত সৈয়দ নজরুল হুদা মাইজভাণ্ডারী (ম.), গাউছিয়া হাদী মঞ্জিলের সাজ্জাদানসীন শাহসুফি সৈয়দ শামসুল কবির ঝারু মিয়া মাইজভাণ্ডারী (ম.), গাউছিয়া সোবহান মঞ্জিলের সাজ্জাদানসীন শাহসুফি সৈয়দ গোলাম মোরশেদ মাইজভাণ্ডারী (মা.), গাউছিয়া ওহাব মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী (মা.), গাউছিয়া শাহজাহান মঞ্জিলের সাজ্জাদানসীন শাহসুফি সৈয়দ এসকান্দর মির্জা মুকুট মাইজভাণ্ডারী (মা.) ও শাহসুফি সৈয়দ সেকান্দর মির্জা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












