চুয়েটে আইকিউএসি’র ‘প্রপোজাল রাইটিং ফর হিট প্রজেক্ট-৩’ শীর্ষক সেমিনার

| মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১২:৩৬ অপরাহ্ণ

চুয়েট ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘প্রপোজাল রাইটিং ফর হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্ট’শীর্ষক সেমিনার গতকাল সোমবার একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। কী নোট স্পীকার ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রজেক্টের পরিচালক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান, আইকিউএসির পরিচালক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া এবং গবেষণা ও সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। সঞ্চালনা করেন আইকিউএসির সেকশন অফিসার মো. ইমরান হোসেন।

পূর্ববর্তী নিবন্ধধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের পক্ষে প্রচারণা
পরবর্তী নিবন্ধধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে মোহরা চর রাঙ্গামাটিয়ায় গণসংযোগ