চুয়েট মেডিকেল সেন্টারে আলট্রাসনোগ্রাফি সেবা উদ্বোধন

| বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আলট্রাসনোগ্রাফি সেবা চালু হয়েছে। গতকাল বুধবার এই সেবা কার্যক্রম উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন এবং পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, মেকানিক্যাল এন্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, চুয়েট মেডিকেল সেন্টারের ইনচার্জ এবং উপছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।

উদ্বোধনকালে অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া আলট্রাসনোগ্রাফি সেবা সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও মানবিকভাবে কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে বলেন, চুয়েট মেডিকেল সেন্টারের আধুনিকায়নে আমরা বিবিধ কার্যক্রম গ্রহণ করেছি। ইতিমধ্যে একটি নষ্ট এম্বুলেন্স মেরামতের মাধ্যমে সচল করা হয়েছে। একজন মনোবিজ্ঞানীও নিয়োগ করা হয়েছে। আধুনিক চিকিৎসা সামগ্রী ও যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। তিনি চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যক্রম আরো সহজ, গতিশীল ও উন্নত করতে ভবনটির ভার্টিক্যাল এঙটেনশনসহ আধুনিক চিকিৎসার যন্ত্রপাতি এবং আরো জনবল নিয়োগের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশকে শান্তির জনপদ গড়ার আহ্বান
পরবর্তী নিবন্ধদোহাজারীতে দখলমুক্ত হলো ব্রিটিশ আমলে নির্মিত সড়ক