চুয়েট শিক্ষক সমিতির ইফতার মাহফিল

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চুয়েটের শিক্ষক সমিতির দ্বিতীয় সাধারণ সভা ও ইফতার মাহফিল গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রোভাইসচ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সমিতির প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. আসিফুর রহমান। পরে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ ক্বারী নুরুল্লাহ।

এর আগে শিক্ষক সমিতির দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। সভা পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আরাফাত রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্বীনি শিক্ষা বিস্তারে উৎসর্গীত ছিলেন আল্লামা সৈয়দ দোস্ত মোহাম্মদ (রহ)
পরবর্তী নিবন্ধপথচারীদের মাঝে করোনা মেডিসিন ব্যাংকের ১০ টাকায় ইফতার বিতরণ