চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির অভিষেক

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২৮ ফেব্রুয়ারি সমিতির মোমিন রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবু বক্কর, সমবায় অফিসার, কোতোয়ালী থানা। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিটির সদস্য মো. জিয়া উদ্দীন রিয়াজ, পরিদর্শক, জেলা সমবায় কার্যালয়, চট্টগ্রাম ও নির্বাচন কমিটির অন্যতম সদস্য আবু তাহের, মো. শামীম। চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. দাউদুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম লিটন। হকারদের উদ্দেশে বক্তারা বলেন, নবীনপ্রবীণদের নিয়ে এই সমিতির অগ্রযাত্রা অব্যাহত রাখব।

বক্তব্য দেন, নবনির্বাচিত সভাপতি অলি আহমদ, সম্পাদক আবুল কাশেম, সমিতির সাবেক সভাপতি নুর আলম, হকার্স ইউনিয়নের সাবেক সভাপতি নুর রহমান, সম্পাদক জয়নাল আবেদীন, আবু তাহের, ওসমান গণি টিপু, আবুল হাশেম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কাট্টলী সেবাখোলায় চিকিৎসা ক্যাম্পে সেবা পেলেন ৬৩০ জন
পরবর্তী নিবন্ধমানসম্মত উন্নয়নে কোনো আপস নয় : মেয়র