চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আজ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির সভাপতি ও কোতোয়ালী থানা সমবায় অফিসার মো. আবু বকর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন–২০২৬ সোমবার (আজ) সমিতির চেরাগী পাহাড় কার্যালয়ে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হবে। নির্বাচনে একজন সভাপতি, একজন সহসভাপতি, একজন সম্পাদক এবং তিন জন সদস্য/পরিচালক পদে নির্বাচিত হবেন। সমিতির বর্তমান মোট ভোটার সংখ্যা ৩৬৬ জন।









