চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমেদ এমপির নির্দেশনায় চান্দগাঁও আবাসিক এলাকায় বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন সহয়তা বুথের উদ্বোধন করা হয়েছে। আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক শাফায়েত-উল হক জাবেদের সার্বিক সহযোগিতায় এই বুথের উদ্ধোধন করা হয়েছে। গত শনিবার সকাল সাড়ে এগারটায় সময় চান্দগাঁও আবাসিক এ ব্লক ও ফরিদের পাড়ায় দুইটি বিনামূল্যে করোনা টিকা নিবন্ধন বুথ উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, আবুল মনছুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক আওয়ামী লীগ নেতা তারেকুল ইসলাম, কল্যাণ সমিতির সহ-সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, যুবলীগ নেতা ওয়াহিদুল আলম ওয়াহিদ, যুবলীগ নেতা আলমগীর, হাসান মোরশেদ, তাজুল ইসলাম, এস এফ জামান, আরিফ হাসান, শহিদুল ফজল তৌহিদ, বখতিয়ার, নজরুল, আসিফ ইমরান, আব্দুল আল ফরহাদ, রিজভি, আরিফ, মেহেদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













