চান্দগাঁওয়ে প্রদীপ নাথ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:০৭ পূর্বাহ্ণ

নগরীর উত্তর চান্দগাঁও নাথপাড়া বড় বাড়ি এলাকায় প্রদীপ নাথ হত্যা মামলার প্রধান আসামি সুকলাল নাথকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একই এলাকার মৃত নন্দ কুমার নাথের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই মৃণাল কান্তি মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সুকলাল নাথ ছাড়াও প্রদীপ নাথ হত্যার বাকি আসামিরা হল– বিজয় নাথ, কমল নাথ, সুদীপ্ত নাথ, স্বপন নাথ ও হৃদয় নাথ। তাদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধসহিংসতায় স্বামীর মৃত্যু, শোক সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধআনোয়ার সভাপতি সাগর সা. সম্পাদক