চট্টগ্রাম রাইস মিলস মালিক মিল সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর চাক্তাই আবদুস সোবহার সওদাগর রোডের রাইয়ান ট্রেডিংয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। এ সময় তিনি বলেন, চাক্তাইয়ে চাঁদাবাজি চলবে না। অতীতে আমরা বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। সেই দিন শেষ। চাঁদাবাজদের শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দেন তিনি। চট্টগ্রাম রাইস মিলস্ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রফিক উল্লাহ সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ ছিলেন চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আজম, সিনিয়র সহ–সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ বেলাল, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলায়মান, চাকতাই চট ব্যবসায়ী সমিতির সভাপতি আলী আব্বাস তালুকদার, চাকতাই মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সহ–সভাপতি বাবু স্বপন কুমার সাহা, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, খাতুনগঞ্জ আড়তদার সাধারণ সম্পাদক ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম রাইস মিলস্ মালিক সমিতির সহ সভাপতি জহুরুল হক মজুমদার স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ খান বাপ্পী, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, চাকতাই ধান– চাল ব্রোকার এসোসিয়েশনের সভাপতি মো. ওসমান আলী, চাকতাই ধান–চাল ব্রোকার এসোসিয়েশন ও পটিয়া উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন। এছাড়া উপস্থিত ছিলেন আব্দুল গণি পেয়ার, মোহাম্মদ রাশেদ সহ আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।











