চাঁন্দমিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যালি

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:২৪ পূর্বাহ্ণ

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের আহ্বানে চট্টগ্রাম নগরীর চকবাজারের ডিসি আংশিক চাঁন্দমিয়া মুন্সি লেইন মহল্লা কমিটির উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় চাঁন্দমিয়া মুন্সি লেইন থেকে র‌্যালিটি শুরু হয়। পরে র‌্যালিটি চকবাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র‌্যালিতে শেখ আহমদ স্মৃতি সংসদ ও মামনি ক্লাবের সদস্যরাও অংশ নিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন। র‌্যালি পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন মহল্লা কমিটির সভাপতি এমদাদুল হক বাদশাহ। সমাবেশ সঞ্চালনা করেন মহল্লা কমিটির সাধারণ সম্পাদক লায়ন এম এ মান্নান। সভাপতির বক্তব্যে এমদাদুল হক বাদশাহ বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য একটি ভাইরাস। এটি শুধু একজন মানুষকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না, সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আমাদের সন্তান ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। এলাকার কোথাও মাদক সেবন, বিক্রি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পাওয়া গেলে তা গোপন না রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে সামাজিকভাবে প্রশ্রয় দেওয়া যাবে না আইন অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মহল্লা কমিটির উপদেষ্টা আবদুর রহিম ও খোরশেদ আলম, মোহাম্মদ হোসেন, সিনয়র সহসভাপতি মো. সেলিম উল্লাহ, সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, শেখ কামাল আলম, মনসুর সওদাগর, শেখ নাঈম উদ্দিন, মো. ইমন, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ নাসের, প্রকৌশলী মো. সাহেদ, সাদ্দামুল হক সাদ্দাম, হায়দার রিমন, মোহাম্মদ হাসান, সালাহউদ্দীন বাপ্পি, মো. ফোরকান ও মো. জাহেদসহ মহল্লা কমিটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআত্মিক উন্নতির জন্য আধ্যাত্মিক সাধকের জীবনদর্শন অনুশীলন করতে হবে
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে হচ্ছে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ