চাঁদরাত

শাহী মোহাম্মদ ইলিয়াছ | মঙ্গলবার , ১৭ মার্চ, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

গগন কোণে চাঁদ উঠেছে,

বাজে খুশির বীণ,

শিশুকিশোর হইহুল্লোড়্ত

কাল যে ঈদের দিন।

ফিরনিপায়েস ঘরে ঘরে

ভেসে আসে ঘ্রাণ,

ঈদ আনন্দ সবার মাঝে

ভরবে নব প্রাণ।

ধনীগরিব, শত্রুমিত্র্ত

সব ভেদাভেদ ভুলি,

ঈদগাহেতে কাঁধ মিলিয়ে

করবে কোলাকুলি।

বছর ঘুরে রোজা শেষে

ফিরে আসে ঈদ,

ছড়িয়ে দিতে সবার মাঝে

ভালোবাসার বীজ।

পূর্ববর্তী নিবন্ধজীবনের মৃত্যু আছে, কিন্তু কর্মের মৃত্যু নেই
পরবর্তী নিবন্ধঈদের আনন্দের পথে কত স্বপ্ন যে রাস্তায় থেমে যায়