মাইজভাণ্ডারী ত্বরিকার প্রবর্তক গাউসুল আযম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারীর (ক.) দ্বিশত বেলাদত বার্ষিকী উপলক্ষে ‘জেয়ারতে খোলাফায়ে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) কাফেলা’ গত শনিবার বোয়ালখালীর চরণদ্বীপ দরবারে আগমন করেন। গাউসুল আযম মাইজভান্ডারীর প্রথম ও প্রধান খলিফা মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপির আগমন উপলক্ষে চরণদ্বীপ দরবারে আওলাদদের যৌথ উদ্যোগে চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) ও সাজ্জাদানশীন–এ দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। এতে সভাপতিত্ব করেন চরণদ্বীপ দরবারের সাজ্জাদানশীন শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবারের আওলাদ শাহজাদা শেখ আবু মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ মুহাম্মদ ফারুক মিয়া ফারুক, শাহজাদা মুহাম্মদ নুরুল হুদা ফারুকী আকিব। শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাতগাছিয়া দরবারের সাজ্জাদানশীন নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী, ফরহাদাবাদ দরবারের সাজ্জাদানশীন মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, হাওলা দরবারের আওলাদ সৈয়দ মুনিরুল কুদ্দুস আকবরী, শাহজাদা মুহাম্মদ মনসুর উল্লাহ সুলতানপুরী, ডা. মেজবাহ উদ্দিন শওকতসহ বিভিন্ন দরবারের আওলাদগণ। মাহফিল শেষে দু’আ ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












