চবি জামাল নজরুল ইসলাম ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

| শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্‌ফোরকান প্রকল্পটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ আল্‌ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার প্রতি আমরা বিশেষ গুরুত্বারোপ করছি। এ ভবন গবেষণার কাজে ব্যবহার হবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে। তিনি প্রকল্প অনুমোদন হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে গেলে বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। সঠিক সময়ের তিনি কাজ শেষ করার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আহ্বান জানান এবং কার্যক্রমের নিয়মিত তদারকি করার জন্য প্রকৌশল দপ্তরকে নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক, কলেজ পরিদর্শক, প্রকৌশল দপ্তরের প্রশাসকসহ অন্যান্য প্রশাসকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, চাকসুর ভিপি জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গতদের মাঝে ডেন্টাল এসোসিয়েশনের নগদ অর্থ প্রদান
পরবর্তী নিবন্ধশিক্ষাই জেলেদের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটাতে পারে