চবি আমরা একুশের কর্মসূচি আজ

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

চবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২১তম ব্যাচের ছাত্র-ছাত্রীদের সংগঠন আমরা একুশের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একুশ ব্যাচের উদ্যোগে কেক কাটার মাধ্যমে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। এছাড়া এতে রয়েছে স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজ মেজবান। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আমরা একুশের উদ্যোগে আজ সন্ধ্যায় নগরীর ষোলশহর ২নং গেইটস্থ জিন্নুরাইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অতিথি থাকবেন সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিম। বিশেষ অতিথি থাকবেন চবির উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। আমরা একুশের পক্ষ থেকে সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম ও সদস্য সচিব মহিউদ্দিন বাদল সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধগৃহহীনকে যুবলীগ নেতার ঘর উপহার