চন্দ্রঘোনায় খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবলের উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি : | সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় বাদশা মাঝির ঘোনা একতা যুবসমাজের আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট গত শুক্রবার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে স্থানীয় ফিল্ড ওয়ার্ক দলকে ৪–০ গোলে পরাজিত করে বারোঘোনীয়া ফুটবল একাদশ। বিজয়ী দলের খেলোয়াড় আব্দুর রহমান ৩টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ–সভাপতি মো. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন আল মামুন, উপজেলা বিএনপি যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু।

পূর্ববর্তী নিবন্ধওমানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শনে এমপি সুফিয়ান
পরবর্তী নিবন্ধপর্তুগালের সাথে এগিয়ে থেকেও হারলো বাংলাদেশ