ইসলামি ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা ও চন্দনাইশ পৌরসভার যৌথ উদ্যোগে গত বুধবার মানববন্ধন কর্মসূচি সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা ফয়েজ উল্লাহ খতিবির সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী আমিন উল্লাহর সঞ্চালনায় গাছবাড়ীয়া কলেজ গেট চত্বরে অনুষ্ঠিত হয়। কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা সোলাইমান ফারুকী, প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি ফেরদৌসুল আলম খান আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরুল ইসলাম বঈদী, অধ্যক্ষ মাওলানা আবদুল মাবুদ, পৌরসভা যুবনেতা মুহাম্মদ এহসানুল হক, পৌরসভা ইসলামী ফ্রন্ট সভাপতি মাওলানা আবু তালেব, সাধারণ সম্পাদক মাজহার হেলাল, উপজেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম টিপু, দক্ষিণ জেলা ছাত্রসেনা নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রসেনা নেতা এনামুল হক মহিউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে এম এ মতিন, জসিম উদ্দিন, মাওলানা রেজাউল করিম, জাহেদুল আলম, মাওলানা নাছির উদ্দিন, মাওলানা আবদুল খালেক, আবদুল আজিজ মাওলানা মোরশেদ এম এ মুবিন, আমিনুল ইসলাম আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের ঘোষিত ছয়দফা যথাক্রমে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া ইসলামের মৌলিক বিশ্বাসের সাথে সাংঘর্ষিক লেখা সংশোধন, সকল মব সন্ত্রাসের বিচার, চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল, জোরপূর্বক কেড়ে নেওয়া আলেম ওলামা ও ইমাম খতিবদের চাকুরীতে পুনর্বহাল, সাম্রাজ্যবাদীদের সাথে করা ‘গোলামী’ চুক্তি বাতিলের জোর দাবি জানান। মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়। প্রেস বিজ্ঞপ্তি।













