চন্দনাইশ খেলোয়াড় সমিতি গঠন

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১৭ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলায় জন্ম নেওয়া ঢাকা, চট্টগ্রাম,বিভাগীয় ও জাতীয় দলে প্রতিনিধিত্ব করা বিভিন্ন ইভেন্টের কৃতী খেলোয়াড়দের সমন্বয়ে গঠন করা হয়েছে চন্দনাইশ খেলোয়াড় সমিতি, চট্টগ্রাম। সিজেকেএস কাউন্সিলর, সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার আরিফ আহমেদ চৌধুরীকে চন্দনাইশ খেলোয়াড় সমিতি’র গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় আসকার খান বাবুকে সভাপতি ও সাবেক জেলা ব্যাডমিন্টন খেলোয়াড়,ব্যাংকার আবু মো. হুজাইফাকে সাধারণ সম্পাদক করে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন: সিনিয়র সহ সভাপতি: শাহেদ সাকি,মোজাম্মেল হক,সাজ্জাদুল হক রিপন,মোহাম্মদ এনাম,সায়েদ হোসেন সায়েম। অতিরিক্ত সাধারণ সম্পাদক: এডভোকেট তৌফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক: আদিল আহমেদ কবির, আকতার হোসেন। কোষাধ্যক্ষ: মো. শাহেদুল ইসলাম। সদস্য: মোহাম্মদ হোসাইন, আমজাদ হোসেন, মোহাম্মদ মোর্শেদ, মো. সোহেল হোসেন, সজীব বৈরাগী,অছিউর রহমান,ফারিয়াজ আফ্রিদি অরিন, নাহিদ হাসান, মিজানুর রহমান, মিশকাত উদ্দিন দীপু, মোহাম্মদ সোহেল,মোহাম্মদ শাহাদাত নিশাদ, উজ্জ্বল চৌধুরী,রিয়াজুল করিম মানিক, এডভোকেট ইরফাত আলভী, আজহারুল ইসলাম অপি, মাহতাব ফরহাদ, রবিউল হাসান রবিন,অরুন বড়ুয়া,এডভোকেট ইমরান উদ্দিন। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আমেরিকার আটলান্টা অঙ্গরাজ্যের ক্রিকেট কোচ আফতাব আহমেদ চৌধুরী ও অনূর্ধ্ব১৯ জাতীয় দলের সাবেক ক্রিকেটার আমেরিকা প্রবাসী ভিক্টর বড়ুয়াকে চন্দনাইশ খেলোয়াড় সমিতির গভর্নিং বডির সম্মান সূচক ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভুটানের বীচ ভলিবল টুর্নামেন্টে যাচ্ছেন রেফারী সাইফুল্যা মুনির
পরবর্তী নিবন্ধবোলিংয়ে ফিরেছেন নাহিদ রানা