চন্দনাইশ উপজেলা ও গাছবাড়িয়া কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

সাতকানিয়ার সভাপতি এবার সাধারণ সম্পাদক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৫ এপ্রিল, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

সাতকানিয়া, চন্দনাইশ ও গাছবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
গতকাল সোমবার রাতে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের দুই উপজেলা ও একটি সরকারি কলেজের কমিটি ঘোষণা করেন।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের ১ বছরের জন্য দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ আলীকে। সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুল মান্নানকে। আবদুল মান্নান সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের ২০১৮ সালের ২০ জুন দক্ষিণ জেলা ঘোষিত কমিটির সভাপতি ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ ২০১৯ সালে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করেছিল। সেই আবদুল মান্নানকে আবার সাধারণ সম্পাদক করা হয়েছে।
এদিকে এক বছরের জন্য চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে দক্ষিণ জেলা ছাত্রলীগ। গতকাল রাতে ২ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। এদিকে তিন মাসের জন্য চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। তিন সদস্যের এই কমিটির আহ্বায়ক করা হয়েছে মো. সাইফুল ইসলাম বাবুকে। যুগ্ম আহ্বায়করা হলেন-মো. সাফাতুন নুর চৌধুরী ও মো. আবিদুল ইসলাম চৌধুরী। আগামী তিন মাসের মধ্যে সম্মেলন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল
পরবর্তী নিবন্ধরোজায় ভর্তুকিমূল্যে ভোগ্যপণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন