চট্টগ্রামের ৫টিসহ ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৪১ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ৫টি আসনসহ ৯১ আসনে প্রার্থী ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। গতকার বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জোনায়েদ সাকি লড়বেন ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে। এছাড়া চট্টগ্রামের ৫টি আসনে যারা লড়বেন তারা হলেন চট্টগ্রাম: হাসান মারুফ রুমী, চট্টগ্রাম: জাহিদুল আলম আলজাহিদ, চট্টগ্রাম: নাসির উদ্দীন তালুকদার, চট্টগ্রাম: তাহসিন মাহমুদ, চট্টগ্রাম১০: অপূর্ব নাথ। এছাড়া বান্দরবান আসনে লড়বেন অ্যাডভোকেট রিপন চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধ৭ নভেম্বর পৃথক সমাবেশ করবে রাউজান বিএনপির দুই গ্রুপ
পরবর্তী নিবন্ধপুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে পুরস্কার ঘোষণা