চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ২১ জন হাসপাতালে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সরকারি বেসকারি বিভিন্ন হাসপাতালে গতকাল নতুন করে হামের উপসর্গ নিয়ে আরো ২১ জন ভর্তি হয়েছে। এছাড়া চার জন শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ২১ জনের হাম ও একজনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত হামের উপসর্গ কক্সবাজারের এক শিশু মারা গেছে। অন্যদিকে গতকাল ২০ জনের নমুনা পরীক্ষার জন্য ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলসরুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ২৮২ শিশুর।

চট্টগ্রাম সিভিল কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের এখন বিশেষ টিকাদান ক্যাম্পেইন চলছে। আমরা হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের নমুনা ঢাকায় পাঠাচ্ছি। শনাক্ত ও উপসর্গ নিয়ে আসাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে টিসিবির তালিকায় নতুন ৩ পণ্য
পরবর্তী নিবন্ধনগরে ছিনতাইকারী দলের মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার